আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৪, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ




ময়মনসিংহ সিটির নতুন এলাকাকে প্রাধান্য দিয়ে টেকসই ও স্থায়ী উন্নয়নে কাজ করছি- মেয়র টিটু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ সিটির নতুন এলাকাকে প্রাধান্য দিয়ে সব্বোর্চ বরাদ্ধ ব্যবহার করে টেকসই ও স্থায়ী উন্নয়নে কাজ করছি। সিটি কর্পোরেশন সুষম উন্নয়নে বিশ্বাসী। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল রোড নতুন বাজার থেকে আকন্দ বাড়ি এবং আকন্দ বাড়ি পিছন দিয়ে বাড়েরা কালভার্ট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা আর সিসি দ্ধারা উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে বৃহ¯প্রতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু এ সব কথা বলেন।

মেয়র টিটু আরো বলেন, চার বছর মেয়াদি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৬শত কোট টাকা ব্যয়ে নান্দনিক সিটি গড়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে অবকাঠামো, ৫শত কিমি ড্রেন নির্মাণ, প্রায় এক হাজার কিমি রাস্তা, ৬টি ফুটওভার ব্রীজ নির্মাণ করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে নান্দনিক পরিবেশে ঢেলে সাজানোর জন্য অল্প সময়ের মধ্যে প্রায় ১৬ শত কোটি টাকা বরাদ্ধ দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীসহ সচিবকে সাংবাদিকদের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র ইকরামূল হক টিটু।
২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৭০৬ টাকা ব্যয়ে জি ও বি ও এম সিসির অর্থায়নে সিটি কর্পোরেশন এ প্রকল্প দুটি আগামী এক বছরের মধ্যে শেষ করবেন বলে তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা জানান।

এ সময় সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম হেলাল, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১