আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ




নৌকা প্রতীককে বিজয়ী করতে ফুলবাড়িয়া পৌর এলাকায় কৃষকলীগের গণসংযোগ

স্টাফ রির্পোটার :
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী গোলাম কিবরিয়াকে বিজয়ী করার লক্ষে সোমবার (১১ জানুয়ারি/২০২১) ফুলবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় ও জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ করেন। নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে চায়ের আড্ডা, দোকানী ও পথসভায়ও বক্তব্য রাখেন। নৌকা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া একই দিনে শহরের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।
বক্তরা বলেন, এই নৌকা বঙ্গবন্ধু, এই নৌকা শেখ হাসিনা’র প্রতীক। এ অঞ্চলের মানুষের উন্নয়নের প্রতীক নৌকা, নৌকা প্রতীককে বিজয়ী করুন। দরিদ্রপীড়িত মানুষের ভাগ্যবদলের প্রতীক হচ্ছে নৌকা। নৌকার বিজয় হলে ফুলবাড়িয়া পৌরসভাকে ইতোমধ্যে প্রথম শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেয়া হয়েছে। এই পৌরসভা আওতাধীন এলাকাকে অত্যাধুনিক পৌর নগরীতে পরিণত করা হবে।
গণসংযোগ ও প্রচার-প্রচারণায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান সাকিক, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সহ সভাপতি আরিফুল্লাহ খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, ফুলবাড়িয়া উপজেলা কৃষকলীগের সভাপতি এ, কে, এম, মাসোদুল করিম লিটন প্রমুখ।
কেন্দ্রীয় ও জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ কৃষকলীগের নেতাকর্মীদেরকেও নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করার আহবান জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০