আজ বৃহস্পতিবার ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ




মায়ের চশমা মেয়ের আংটি!

মোখলেছুর রহমান :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দু’বার বিপুল ভোটে নির্বাচিত হন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী শিউলী চৌধুরী। এবারের নির্বাচনে চশমা প্রতীক পেয়েছেন তিনি। অপরদিকে তার মেয়ে নুসনাত আরা প্রিয়াও ঈশ্বরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি পেয়েছেন আংটি প্রতীক।
সোমবার (১১ জানুয়ারি/২০২১) গৌরীপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন রির্টানিং অফিসার মোঃ আবদুর রহিম, ইউএনও হাসান মারুফ ও উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসন-১ (১নং, ২নং ও ৩নং ওয়ার্ড) নুসনাত আরা প্রিয়া প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি দত্তপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। দাম্পত্য জীবনের দুই ছেলে আর এক কন্যার জননী তিনি। নিজ সংসার গুচিয়ে মানুষের সেবায় নিবেদিত প্রিয়া চৌধুরী। শ^শুড় বাড়িতে প্রিয়া, বাবার বাড়িতে প্রিয়া চৌধুরী হিসাবে পরিচিত। শৈশব থেকে অন্যের সুখ-দুঃখের সারর্থী। করোনাকালীন দুর্যোগেও প্রতিবেশীদের পাশে দাঁড়িন তিনি। মানুষের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান করেছেন। ইতোমধ্যে সন্ধানীতে মরনোত্তর চক্ষুদান করেছেন এই নারীনেত্রী। এ ওয়ার্ডে অপরপ্রার্থীরা হলেন মাহমুদা খানম রীনা, ঝরনা আক্তার, মমতাজ বেগম, পারভীন আক্তার, শাহানা আক্তার। নুসনাত আরা প্রিয়া জানান, আমি আমার মাকে মানুষের সেবায় কাজ করতে দেখেছি, আমার শ^শুড় ওয়ার্ড ঈশ^রগঞ্জ শ্রমিক পরিবহন সমিতির দীর্ঘ ২৬বছর সভাপতি হিসাবে কাজ করেছেন, তাদের অনুপ্রেরণায় আমিও মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ বিজয়ী হলে এলাকার মানুষের প্রত্যেকটি কাজে অংশ নিবো। তাদের পাশে থাকবো।
এদিকে প্রিয়া চৌধুরীর মা শিউলী চৌধুরী গৌরীপুর পৌরসভার সংরক্ষিত আসন-২ (ওয়ার্ড ৪, ৫ ও ৬নং) প্রার্থী হিসাবে এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এ ওয়ার্ডে পরপর দু’বার কাউন্সিলর পদে নির্বাচিত হন। গরীব ও দুঃখী মানুষের পরিচিত নাম শিউলী চৌধুরী। তিনি পৌরসভার পশ্চিম দাপুনিয়ার রৌজ চৌধুরীর স্ত্রী। দুই কন্যা আর এক পুত্র সন্তানের জননী। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ এবারও বিজয়ী হবো। এ ওয়ার্ডে অন্যপ্রার্থীরা হলেন ২নং ওয়ার্ডে মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী (অটোরিক্সা), মোছাঃ শামীমা সুলতানা (আনারস), মোছাঃ শিউলী চৌধুরী (চশমা), জোহারা বেগম (মেট্টোরেল), মোছাঃ সেলিনা খাতুন (জবা ফুল)।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১