আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২১, ৬:১৩ অপরাহ্ণ




চিকিৎসার নামে ঝাড়ফুঁক, ছেলের বিরুদ্ধে বাবার মামলা

ফুলপুর প্রতিনিধি ঃ

ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে প্রতারণা ও দা দিয়ে আঘাত করতে চাওয়ায় ময়মনসিংহের ফুলপুরে ছেলে রুবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন বাবা। বুধবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

জানা যায়, উপজেলার মোকামিয়া গ্রামের আকবর আলীর (৭০) ছেলে রুবেল মিয়া ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে থাকে। প্রতারিত লোকজনের টাকা ফেরত দিতে গিয়ে পিতাকে গরু বিক্রি হয়।

এতে অতিষ্ঠ হয়ে পুত্র রুবেলকে বাড়ি থেকে চলে যেতে বললে ধারালো দা দিয়ে পিতাকে আঘাত করতে উদ্যত হয়। পরে আশপাশের লোকজন এসে রক্ষা করেন।

এ ব্যাপারে পিতা আকবর আলী বাদী হয়ে বুধবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, অভিযোগ পাওয়া গেছে। বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০