রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ২শ ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবুল খায়ের এর দিক নির্দেশনা এস,অ্যাই পলাশ, এ,এস,অ্যাই রুবেল,মিলন সঙ্গীয় ফৌর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয় বিক্রয়কালে দয়ারামপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী ময়মনসিংহ সদর উপজেলার বয়রা শেষ মোড় এলাকার মৃত আছর উদ্দিনের পুত্র বাবুল মিয়াকে (৫৫) গ্রেফতার করে।
এ,এস,অ্যাই রুবেল জানান,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
টি.কে ওয়েভ-ইন