আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩০, ২০২০, ৫:৫৮ অপরাহ্ণ




ময়মনসিংহের এসপি আহমার উজ্জামানের দায়িত্বশীল কর্মদক্ষতায় আইন-শৃংখলায় অভাবনীয় সাফল্য

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে চেঞ্জ মেকার হিসাবে কাজ করছেন পুলিশ সুপার আহমার উজ্জামান। জনগণকে শ্রদ্ধা, ভালোবাসা ও সদাচরণে তাদের কথা শুনে কাজ করছেন। আইন শৃংখলা নিয়ন্ত্রণে পেশাদারীত্ব ও কৌশলগত প্রচেষ্টায় দায়িত্ব পালন, অজ্ঞাতনামা-চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদ্ঘাটন, কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছেন। করোনাকালে মানবিক পুলিশী কার্যক্রমে তাঁর ব্যতিক্রমী ভুমিকা প্রশংসার দাবিদার। পাশাপাশি বিট-পুলিশিংয়ের মাধ্যমে আইন-শৃংখলা অভাবনীয় উন্নতি সাধন করেছেন।

পুলিশ অফিস সুত্রে জানা গেছে, গেলো বছরের তুলনায় এ বছর তুলনামূলক পর্যালোচনায় ডাকাতি, দস্যুতা, খুন, চুরি, অপহরণ, নারী নির্যাতন, চোরাচালান ও মাদক সংক্রান্ত অপরাধ অনেকাংশে কমেছে। তার তদারকী ও প্রত্যক্ষ সুচারু দিক নির্দেশনায় বহুল আলোচিত, চাঞ্চল্যকর ক্লু-লেস খুন-ডাকাতি মামলা দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করা হয়। ত্রিশাালে খুনসহ ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা নং-১৪(৮)১৯, নান্দাইলের চাঞ্চল্যকর অটোচালক হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা নং-২১(৩)২০২০, ফুলবাড়ীয়ায় অজ্ঞাতনামা গার্মেন্টসকর্মী হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা নং-১১(৬)২০২০, বহুল আলোচিত ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদ হত্যায় কোতোয়ালীর মামলা নং-০২(৫)২০২০, পিকনিক স্পটে গার্মেন্টসকর্মী হত্যায় ত্রিশালে মামলা নং-২১(৩)২০২০, রাস্তার পাশে হেনা আক্তার হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ভালুকার মামলা নং-২(৩)২০২০, ফ্যাক্টরীকর্মী সুমি হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ভালুকা থানার মামলা নং-৩২(৩)২০২০, গফরগাওয়ে তাকলিমা (১৯)কে ধর্ষণ ও হত্যা করে গাছে ঝুলিয়ে রাখায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গফরগাঁও থানার মামলা নং-১১(৩)২০২০, কুতুব উদ্দিন হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানার মামলা নং-১৫(৪)২০২০, ভালুকায় অর্ধগলিত অজ্ঞাত লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার মামলা নং-১৯(৬)২০২০, স্ত্রী কন্যাকে জোড়া খুনের কোতোয়ালীর মামলা নং-৭৯(১)২০২০, স্বামীর হাতে স্ত্রী হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ত্রিশাল থানার মামলা নং-৪৬(৮)২০২০, ভালুকার গোলাম রব্বানী হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা নং-১৩(১০)২০২০, কৃষি বিশ্ববিদ্যালয়ে অটো-রিক্সাচালক দুলাল মিয়া হত্যায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কোতোয়ালীর মামলা নং-৯৭(১১)২০২০ মামলাগুলো ছিল ব্যাপক আলোচিত। আলোচিত মামলাগুলো দ্রুততম সময়ে রহস্য উদঘাটন এবং জড়িতদের অল্প সময়ে গ্রেফতারে সক্ষম হয়েছেন।

এছাড়া চাঞ্চল্যকর গণধর্ষন মামলা সমূহের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করে আদালতে পাঠিয়ে জবানবন্দির ব্যবস্থা করেছেন। মামলাগুলো হলো মুক্তাগাছা মামলা নং-১৬(০১)২০২০, ঈশ্বরগঞ্জ মামলা নং-৮(৫)২০২০, কোতোয়ালী মামলা নং-৩৮(৪)২০২০, ধোবাউড়া মামলা নং-১৬(১)২০২০, ভালুকা মামলা নং-২(১)২০২০, নান্দাইল মামলা নং-৩১(০৮)২০২০, ভালুকা মামলা নং-৫২(১১)২০২০।

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে চৌকশ পুলিশ সুপারের নেতৃত্বে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ পুলিশ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করন, আক্রান্ত ও বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন এবং লকডাউন নিশ্চিত করা হয়েছে। শুধু সরকারী নয় নিজেদের বেতন ভাতা, রেশন এবং অভ্যান্তরিন কেনাকাটার অর্থ সাশ্রয় করে বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, কর্মহীন, শ্রমিক, বেদে, নাপিত, কুলি, মাঝি, এতিম, পঙ্গু, বিধবা, হাফেজ, সাংস্কৃতিকর্মী, ডেকোরেটর শ্রমিক, দোকান কর্মচারী ও তৃতীয় লিঙ্গের মানুষসহ সাড়ে ৫ হাজার পরিবারকে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। এছাড়া অসহায় ছিন্নমুল, ভাসমান ৭শত জনকে রান্নাকরা খাবার সরবরাহ করা হয়েছে। একইসাথে জেলা পুলিশের হট-লাইনে প্রাপ্ত কলের ভিত্তিতে মধ্যবিত্ত পরিবারের মাঝে গভীর রাতে ত্রাণ পৌছানো চলমান রেখেছেন। ঈদুল-ফিতরে পথশিশুদের নতুন জামা দেয়া হয়েছে। এভাবে ময়মনসিংহের পুলিশ সুপার হয়ে উঠেন মানবিক পুুলিশ।

পুলিশ অফিস আরো জানায়, করোনাকালে পুলিশের নিজস্ব অর্থায়নে এসকে হাসপাতালের চিকিৎসক ও নমুনা সংগ্রহকর্মীদের পিপিই প্রদান, অন্যান্য রোগে আক্রান্ত চিকিৎসা বঞ্চিতদের ভ্রাম্যমান চিকিৎসার ব্যবস্থা, যানবাহনসহ হাটবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক বিতরণ এবং ধানকাটা শ্রমিকদের বিভিন্ন জেলায় পৌছানোর ব্যবস্থা করা হয়েছে। করোনার দ্বিতীয় ধাপেও পুলিশ মাস্ক ব্যবহারে নিশ্চিতে লিফলেট ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। জেলা পুলিশের এরূপ মানবিক কর্মকান্ডে পুলিশ বিভাগের ভাবমূর্তি জনসম্মুখে উজ্জ্বল এবং ভাবমুর্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যা প্রশংসার দাবি রাখে।

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানে উজ্জিবীত হয়ে ডিজিটাল বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পুলিশী সেবা সহজ ও জনবান্ধব করতে জেলা পুলিশ চালু করেছে আধুনিক ডিজিটাল সেবা। প্রাথমিকভাবে কোতোয়ালী মডেল থানায় এটা চালু হয়েছে। রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদের উদ্ভাবনী পরিকল্পনায় পুলিশ সুপারের নেতৃত্বে আধুনিক ডিজিটাল সেবা পদ্ধতি সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছাতে সর্বদা কাজ করে যাচ্ছে। থানায় আগত সেবা প্রত্যাশীদের তথ্য, জিডি, অভিযোগ ও অন্যান্য যে কোন বিষয়ে সেবা নিতে এখন আর থানা ভবনে প্রবেশ করা লাগছে না। মূল প্রবেশ পথের কাছে স্বচ্ছ কাচ নির্মিত ঘরে ডিজিটাল টোকেন সিস্টেমের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। এতে থানায় ঢুকে জনসাধারণের মনস্তাত্বিক বাধা দূর হচ্ছে। এই ব্যবস্থায় সেবা গ্রহীতা এসে প্রথমে সার্ভিস ডেলিভারী অফিসারের কাছ থেকে তার চাওয়া সেবা নির্দিষ্ট টোকেন সংগ্রহ করেন। টোকেন সংগ্রহ করে সেবা গ্রহীতা অপেক্ষা করেন। নির্দিষ্ট সময়ে আগত সেবা গ্রহীতার টোকেন নাম্বার ডিজিটাল মনিটরে ভেসে উঠে এবং অটোমেটিক সাউণ্ট সিস্টেমে তার সিরিয়াল নাম্বার ধরে ডাকা হয়। তিনি পাশর্^বর্তী ডিউটি অফিসারের রুম থেকে নির্দিষ্ট সেবা গ্রহণ করেন। সেবা গ্রহীতা সেবা প্রদানের মান সম্পর্কে মন্তব্য করেন। সেবা গ্রহীতার প্রদত্ত মন্তব্য উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিনিয়ত মনিটরিং করছেন। সেবা প্রদানের মোট সময় ডিজিটাল প্রক্রিয়ায় লিপিবদ্ধ থাকে বিধায় দ্রুততম সময়ে হয়রানীমূক্ত সেবা প্রদান সম্ভব হচ্ছে। মূলত সেবা গ্রহীতার মনস্তাত্বিক দূরত্ব কমানো ও সেবা গ্রহণ পক্রিয়া সহজীকরণে এই পদ্ধতি চালু করা হলেও চলমান করোনা সংক্রমণ রোধে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদানে করোনা সংক্রমণ হার নিম্নমুখী রাখা সম্ভব হচ্ছে। যা ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে একটি কুচক্রিমহল জাতির পিতা বঙ্গবন্ধুকে কটাক্ষ করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রপাগান্ডা ও প্রচারণা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় মামলা নং-৫১(৩)২০২০ দায়ের করে আদালতে পাঠানো হয়। করোনাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চাঁদাবাজীর কারনে ২৩ জনকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়।

অপরদিকে উচ্চ বেতনের আশ্বাসে ভিয়েতনাম ও সৌদি পাঠানোর নামে নিরীহদের প্রতারিত করে বিপুল অর্থ হাতিয়ে নেয়া চক্রকে গ্রেফতারে পুলিশ সুপার দায়িত্বশীল ভুমিকা পালন করেছেন। ভিয়েতনাম ও সৌদিতে অবস্থানরতদের মানবেতর জীবন যাপনকারী ব্যক্তিবর্গ তাদের দুর্বিসহ জীবনের বর্ণনা দিয়ে বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজে পোষ্ট করে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় ২ মানব পাচারকারীদের গ্রেফতার করে। এ নিয়ে ফুলপুরে মামলা নং-২০(৬)২০২০ এবং গৌরীপুরে মামলা নং-২৭(৬)২০২০ হয়েছে।

পুলিশ সুত্র আরো জানায়, চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাদক-জঙ্গী-সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ ৫টি অবৈধ অস্ত্র, ১ হাজার ১২৫ মাদক মামলায় ১ হাজার ৬৩২ জনকে গ্রেফতার, ১৩০ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৩৮,৯৪৫ পিস ইয়াবা, ২২২ বোতল ফেন্সিডিল, ৯১ বোতল বিদেশী মদ, ১ কেজি ৩৫৫.০৫ গ্রাম হেরোইন, ৩৬৭ লিটার চোলাই মদ, ৮৫৯ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৪৮ লিটার ক্যান বিয়ার, ২৭ লিটার জাওয়া উদ্ধার করে। যার মূল্য ২ কোটি ৬৭ লাখ ৬ হাজার ৯২০ টাকা। এছাড়া মোটরযান আইনে ৬ হাজার ৯৭৭ মামলায় ১ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭৫০ টাকা রাজস্ব আদায় করে।

পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, পুর্ব প্রস্তুতি না থাকলেও পরিবর্তিত পরিস্থিতি ও ক্রান্তিকালে মানবিকতার সাথে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্ঠা করছি। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রফেশনালী এবং পেশাদারিত্বের সাথে মানুষকে ভালবেসে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করছি। পুলিশ সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা আছে। সেই জায়গা থেকে উঠে আসতে রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদের পরামর্শে পুলিশের ভাবমুর্তি উজ্জল এবং সুনাম বাড়াতে কাজ করছি। তিনি আরো বলেন, সত্যিকারে পুলিশী সেবা দিতে গেলে থানাগুলোকে ঠিক করতে হবে। এ লক্ষে মানুষের হয়রানী ও অনিয়ম রোধে মনিটরিং বাড়ানো হয়েছে। আধুনিক ডিজিটাল সেবা পদ্ধতি চালু করা হয়েছে। যার মাধ্যমে সেবা গ্রহীতার মনস্তাত্বিক দূরত্ব কমানো ও সেবা গ্রহণ প্রক্রিয়া সহজীকরণসহ চলমান করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০