আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৮, ২০২০, ৭:১২ অপরাহ্ণ




ময়মনসিংহে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবস এবং ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শনিবার সকালে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অগ্রণী ভুমিকা রাখতে হবে।

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহ মুক্তদিবস ও বিজয় দিবস এবং ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু- কিশোরদের অংশ গ্রহণে প্রতিযোগীতার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১