রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে।।
আশ্রয়নের অধিকার : শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের মাসকান্দা গ্রামে আশ্রয়ন -২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য গৃহ নির্মান প্রকল্প পরিদর্শন করেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম,পি,।
এ সময় ছিলেন,প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৫ আল- মামুন মুর্শেদ, জেলা প্রশাসক মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুুল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, ,সহ সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, যুগ্ন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল আলম , উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ ।
প্রতিমন্ত্রীর আগমনে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের পক্ষে ফুলেল শুভেচ্ছা বরন করে নেয়া হয়।
টি.কে ওয়েভ-ইন