আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৩, ২০২০, ১:১৩ অপরাহ্ণ




হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে। পরে খাইরুলের পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে থাকা গুলিবিদ্ধ লাশের খবর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কেউ তাদের অবহিত করেনি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১