আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র হাতে অটো চোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ অটো চোর, মাদক ব্যবসায়ী ও চুরি মামলার আসামীসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ বৃহ¯প্রতিবার রাতে নগরীর রহতমপুর বাইপাস থেকে একটি চোরাই অটোসহ চোর রঞ্জু ওরফে মানিক ও রাব্বি হোসেনকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর বাড়েরারপাড় থেকে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তারা হলো, নগরীর আকুয়া হাজীবাড়ীর মাজহারুল ইসলাম লিটন ও কেওয়াটাখালীর মাজেদুল ইসলাম ওরফে মৌচান। শুক্রবার ভোরে এসআই সোহরাব আলী পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মেথর আলমগীরকে গ্রেফতার করে। এছাড়া এসআই শহিদুল ইসলাম শেরপুরের নকলার ডাকাতিয়াকান্দা থেকে ফুলপুর থানার মামলা নং-০৩(০২)২০২০ ইং এর আসামী দুঃসাহসিক ও চিহিৃত চোর মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করে। পৃথক মামলাশেষে শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০