আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৪, ২০২০, ১০:২২ অপরাহ্ণ




ময়মনসিংহে দুই লাখ টাকার ফেন্সিডিলসহ গ্রেফতার ২

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে মাদক বিরোধী আরো একটি সফল অভিযান। অভিযানে ২’শত বোতল ফেন্সিডিলসহ দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় দুই লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের সাফিউল আলম ও হাফিজুর রহমান রিপন। শুক্রবার সন্ধ্যায় ত্রিশাল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে শনিবার বিকালে গোপন সুত্রে খবর পাওয়া যায়, আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের একটি দল দিনাজপুর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল (মাদক) সংগ্রহ করে বাসযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসষ্ট্যান্ডে নামে। পরে ময়মনসিংহ বিভাগীয় নগরীতে এসে ফরিয়া মাদক ব্যবসায়ীদের কাছে পৌছে দিতে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই আলাউদ্দিন বাদলসহ অন্যান্যরা অভিযান চালিয়ে ২ শত বোতল ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ থানার সাফিউল আলম ও একই জেলার ফুলবাড়ি থানার হাফিজুর রহমান রিপন। পুলিশ জানায়, গত কয়েকমাসের মধ্যে সফল অভিযানের মধ্যে এই অভিযান অন্যতম। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। এসআই আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা হয়েছে। শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০