আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৪, ২০২০, ১০:২০ অপরাহ্ণ




ময়মনসিংহে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র টিটু

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ সিটির ১২শত কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান প্রদান করা হবে। এ সব টিকা কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী এক লাখ ১৪ হাজার ৭৬৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত ৬ সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচী চলবে। ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডে একযুগে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধনকালে শনিবার সকালে সিটি মেয়র ইকরামূল হক টিটু এ সব কথা বলেন।

মেয়র ইকরামূল হক টিটু আরো বলেন, হাম-রুবেলা করোনার চেয়ে ভয়াবহ। হাম-রুবেলার টিকা রয়েছে, আর করোনার টিকা এখন পর্যন্ত নেই। তাই প্রতিটি শিশু যাতে হাম- রুবেলার টিকা (ইনজেকশন) পায় তার জন্য ব্যাপকহারে প্রচার করতে সংবাদকর্মীদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মশিউল আলম বলেন, মার্চ মাসেই হাম- রুবেলার টিকা প্রদানের সরকারী সকল প্রস্তুতির পরও শুধুমাত্র করোনার কারণে টিকা প্রদান সম্ভব হয়নি। সরকার ভয়াবহ করোনার টিকাদান সংগ্রহে সকল প্রস্তুতি নিয়েছেন। তাই করোনার টিকা মজুত রাখতে দ্রুত হাম-রুবেলার টিকা প্রদান করে ফ্রিজ খালি করতে এই সময়ে টিকাদান করা হচ্ছে। স্বাস্থ্য সহকারীদের ধর্মঘটের কারণে জেলা, উপজেলা পর্যায়ে হাম-রুবেলা টিকা এই মুহুর্তে প্রদান করা সম্ভব হচ্ছেনা। দেশের ১১টি সিটি ও পৌর এলাকায় ৬ সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচী চলবে। করোনাকালে একজন শিশুও যাতে এই টিকা গ্রহণে বাদ না পড়ে সেই জন্য সরকার ৬ সপ্তাহ ধরে কর্মসূচী চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, এর আগে শিশুদের ভিটামিন এ প্লাস টিকাদানে ট্যাবলেট খাওয়ানো হতো। আর এখন হাম-রুবেলার টিকা ইনজেকশন আকারে দেয়া হচ্ছে। এতে কোন কোন শিশু সামান্য ব্যথা কিংবা সামান্য জ্বর হতে পারে। এত ভয়ের কিছু নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ পংকজ কুমার ভৌমিক বলেন, ২০২৩ সালের মধ্যে হাম রুবেলা নির্মুল করতে এই টিকাদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২০০৬ সাল থেকে শুরু করে ২০১০ ও ২০১৪ সালে এর আগে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, অসুস্থ্য কোন শিশুকে টিকা না দিতে তিনি পরামর্শ দেন। এছাড়া মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এই টিকা প্রদান ক্যাম্প রয়েছে। কোন শিশুর এজমা জাতীয় সমস্যা থাকলে তারা যেন হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন। যাতে টিকা পরবর্তী কোন সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১