আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৬, ২০২০, ৯:২৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে দুই আন্তঃজেলা ডাকাত ও জুয়াড়িসহ গ্রেফতার ৯

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই আন্তঃজেলা ডাকাত ও সাত জুয়াড়িসহ নয়জনকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সামগ্রী উদ্ধার ও নগদ সাড়ে ১৬ হাজার টাকা জব্দ করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম(বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান ময়মনসিংহকে একটি শান্তিময় বাসযোগ্য নিরাপদ অঞ্চল গড়তে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে ডিবি পুলিশ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী, ডাকাতসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় শনিবার রাতে এসআইপরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের চরদুলালবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে সাত জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন ধরণের সামগ্রী উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, বিনোদ চন্দ্র দাস, আলাল উদ্দিন, মোর্শেদ আলী, সুবল চন্দ্র দে, নন্দ সাহা, আশিক মাহমুদ ও রবিউল ইসলাম।

এ ব্যাপারে এস.আই পরিমল চন্দ্র সরকার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন। এছাড়া ভালুকার চানপুর বাজারে সংঘটিত ডাকাতির ১৫ মাস পর ডাকাত হেলাল উদ্দিন ও আনন্দ চন্দ্র দাস ওরফে সেলিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডাকাতদ্বয়কে গ্রেফতার সম্পর্কে ডিবির ওসি জানান, চেষ্টা করলেই সফল হওয়া যায়। দীর্ঘ ১৫ মাস আগে সংঘটিত ডাকাতির মামলার রহস্য আজ উদঘাটিত হলো। ভালুকার চানপুর বাজারে গত ০৪/০৯/২০১৯ তারিখে ৪ টি দোকানে ডাকাতি সংঘটিত হয়। যার কোন কু পাওয়া যাচ্ছিল না। ডিবির তদন্তকারী এস.আই সহিদুল ইসলামের ঐকান্তিক চেষ্টায় আজ সফলতা এলো মামলাটির। ঘটনায় জড়িত ডাকাত হেলাল উদ্দিন ও আনন্দ চন্দ্র দাসকে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার কোনাবাড়ি থেকে শনিবার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল উদ্দিনের বিরুদ্ধে ৩টি ডাকাতি এবং আনন্দ চন্দ্র দাস ওরফে সেলিমের বিরুদ্ধেখুন, ডাকাতি, অস্ত্র, চুরি, বিষ্ফোরক সহ মোট ১৫ টি মামলা রয়েছে। এদের মধ্যে ডাকাত হেলাল উদ্দিন ভালুকায় সংঘটিত ডাকাতির সাথে জড়িদ থাকার কথা আদালতে স্বিকার করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১