রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে ।।
ময়মনসিংহের তারাকান্দায় মহিলাসহ ২ মাদক কারবারিকে ২ বছর কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের “খ” সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে একটি টিম তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্ব পাগুলী (শিমুলিয়াপাড়া)গ্রামে ছহুরা খাতুন(৫৫) ও আবুল হাসিম(৫৩) বাড়িতে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতে আবুল হাসিমকে ২ বছর ও ছহুরা খাতুনকে ১ বছর কারাদন্ড ১০০ টাকা করে জরিমানা করেন।
টি.কে ওয়েভ-ইন