আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ




ময়মনসিংহ নগরীতে লক্ষাধিক মাস্ক বিতরণ করলেন মেয়র টিটু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ॥

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আজ (সোমবার) থেকে ময়মনসিংহ নগরীতে পৃথক ২টি ভ্রাম্যমান আদালত মাঠে নামবে। যারা মাক্স ব্যবহার করবেন না, তাদের সতর্কতার পাশাপাশি জরিমানা করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারনের মাঝে লক্ষাধিক মাক্স বিতরণ করা হয়।

রবিবার টাউন হলের সামনে সিটির ৩৩ টি ওয়ার্ডে একযোগে মাক্স বিতরনী অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু এ সব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, পুলিশ সুপার আহমার উজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়ে, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে আফসারী জহুরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, রাজস্ব কর্মকর্তা রাজিব সরকার, কাউন্সিলর আসিফ হোসেন ডন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্সচারীগণ উপস্থিত ছিলেন।
মেয়র টিটু আরো বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের আরো কঠোর অবস্থানে যেতে হবে। সবাই যেন মাক্স ব্যবহার করে, তা নিশ্চিত করতে সমাজের সকলস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে।

এর আগে অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমান করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই মাক্স ব্যবহার করবেন। শারীরিক দূরত্ব বজায় রাখবেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে আগামী ২৯ নভেম্বর জেলা প্রশাসনের উদ্দ্যোগে সারা জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ প্রায় ২৯ হাজার জায়গায় একযুগে মাস্ক বিতরণ করা হবে। পরদিন ৩০ নভেম্বর থেকে জেলার সর্বত্র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

পরে মেয়র ইকরামুল হক টিটু, জেলা মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ অণ্যান্যরা উপস্থিত মাস্কবিহনী পথচারী, রিক্সা, ভ্যান ও অটো চালকদের মাঝে মাস্ক বিতরন করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১