আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ




রিয়া মনির গল্প

রফিক বিশ্বাস, তারাকান্দা(ময়মনসিংহ) থেকেঃ
 ২ বছর পৃর্বে নিখোঁজ মাতৃহারা ময়মনসিংহের তারাকান্দা পল্লীর ৮ বছরের শিশুকন্যা রিয়া মনির পরিবারের সন্ধান মিলেছে।
জানা গেছে, বিগত ২ বছর পৃর্বে ঢাকার পোস্তগোলা খালার ভাড়াটিয়া বাসা থেকে মাতৃহারা রিয়ামনি হারিয়ে যায়। অনেক খোজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে তার আশা ছেড়ে দিয়েছিলো  পরিবার।
নিখোঁজ  রিয়া মনি অচেনা এক পথিকের হেফাজতে জীবনের নানান ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পেরিয়ে বেচেঁ থাকে।
গত সোমবার দুপুরে অচেনা এক ব্যাক্তি গাড়ি থেকে ফুলপুর কোটবিল্ডিং এলাকায় রেখে পালিয়ে যায়। শিশুটি কান্নাকাটি করাকালে স্থানীয়রা উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে আসেন।
শিশুটি তার নাম ও পিতামাতার নাম এবং ঠিকানা ইটাখলা বলতে পারে।ইউএনও ব্যাক্তিগত এবং অফিসিয়াল ফেসবুক আইডি পোস্ট করলে ভাইরাল হয়ে পড়ে। ফেসবুকের সুত্র ধরে ওই শিশুর নানা ও নানি তারাকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের কলহরী (ইটাখলা) গ্রাম থেকে রাতে ফুলপুরে ছুটে আসেন।
রিয়া মনির  নানা রমজান আলী ও নানী রহিমা খাতুন তাদের নাতনি রিয়া মনিকে সনাক্ত করেন। রিয়া মনিও নানা নানিকে কাছে পেয়ে চিনতে পারেন।
অবশেষে থানার আনুষ্ঠানিকতা সেরে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার,সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,ফুলপুর থানার ওসি তদন্তের উপস্থিতিতে রিয়া মনিকে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০