আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২২, ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে মাস্ক না পড়ায় জরিমানার কবলে ১৯ জন

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

কোভিড-১৯ এর দুর্যোগময় পরিস্থিতিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করে মুখে মাস্ক না পড়ে অবাধে ঘোরাফেরা,ব্যবসা করা ও বাসে যাত্রী হয়ে ভ্রমণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (২২ নভেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চৌরাস্তা মোড় এলাকা ও বাজারের বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পথচারী,ক্রেতা-বিক্রেতা এমনকি দোকানদারসহ মোট ১৯ টি মামলায় ভিন্ন ভিন্ন পরিমাণে সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে ২১৩০০ টাকা জরিমানা করেছেন। সারাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের হাত থেকে জনসাধারণকে সুরক্ষার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। তিনি আরও বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে,ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন করোনা ভাইরাসের শুরু থেকেই জনসাধারণকে বিভিন্নভাবে জনসচেতনতার মাধ্যমে বিভিন্ন মহলে সুনাম অর্জন করেছেন। এ অভিযান পরিচালনা কালে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১