আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৯, ২০২০, ৭:১৪ অপরাহ্ণ




ময়মনসিংহে করোনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম তপনের (২৮) মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ৫ নভেম্বর তপনের করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷

চিকিৎসকরা জানান, করোনা ছাড়াও ফুসফুসে প্রদাহ ও নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তপন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের লিটনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদের শিক্ষার্থী ছিলেন।

এরপর তিনি ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স শেষ করেন। তিনি বাকৃবি শাখা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজী বলেন, তপনের অকাল মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১