আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ণ




ঈশ্বরগঞ্জের উচাখিলায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঈশ্বরগঞ্জের উচাখিলা বাজারে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইত্তেফাকুল ওলামা ও পরিবর্তনে উচাখিলা সংগঠন।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জের উচাখিলা চৌরাস্তা মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উচাখিলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রত্যেক মুসলমানের হৃদয়ের স্পন্দন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের মুসলিমের প্রাণে আগুন ধরিয়ে দিয়েছে। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট ও আগামী সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব পাশ করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। সেই সাথে ফ্রান্স সরকার ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের এ অন্দোলন চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় ইত্তেফাকুল ওলামা উচাখিলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামিয়া গাফুরিয়া মাদ্রাসার মুহতামিম ও ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওঃ নুরুল আলম, সহ-সম্পাদক মাওঃ ওবায়দুল হক, সাংবাদিক ফেরদৌস কোরায়শী টিটু, পরিবর্তনে উচাখিলার সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুছ সামাদ শিমুল, ইত্তেফাকুল উলামার উচাখিলা ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাওঃ আব্দুছ সাত্তার ও ইত্তেফাকুল উলামার ইউনিয়ন শাখার অন্যান্য সদস্যবৃন্দ

প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১