আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১, ২০২০, ১০:২২ পূর্বাহ্ণ




বিনাটিকিটে ট্রেন ভ্রমণ, ৭৯১ যাত্রীকে জরিমানা

বাহাদুর ডেস্ক :

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী সাতটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে ৭৯১ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এতে জরিমানাসহ মোট ভাড়া আদায় হয় এক লাখ ৯৭ হাজার ২৭০ টাকা।

ঈশ্বরদী-খুলনা রেলরুট, ঈশ্বরদী-ঢাকা, ঈশ্বরদী-রাজবাড়ী, ঈশ্বরদী-চিলাহাটিসহ রেলওয়ের পাকশী বিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেলস্টেশনে এ অভিযান চালানো হয়।

অভিযানে পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু, কবির উদ্দিন, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)

একেএম নূরুল আলম নুরু, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক ঈশ্বরদীর আবদুল মাবুদ, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রেলওয়ে জিআরপি পুলিশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডিসিও ফুয়াদ হোসেন আনন্দ জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন স্টেশনে একযোগে ব্লকচেক অভিযানে ৭৯১ বিনাটিকিটের ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ এক লাখ ১০ হাজার ৮১৫ টাকা এবং জরিমানা বাবদ ৮৬ হাজার ৪৫৫ টাকাসহ মোট এক লাখ ৯৭ হাজার ২৭০ টাকা আদায় করা হয়। এ ছাড়া ট্রেনে উপদ্রব সৃষ্টি করার জন্য তিনজন হকারকে আইনের হাতে সোপর্দ করা হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১