আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ




সা‌ড়ে ৬ ঘণ্টায় ভোট দি‌য়ে‌ছেন ২ জন

বাহাদুর ডেস্ক :

ঢাকা-৫ আস‌নের উপ‌নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি কম। শনিবার বি‌কেল সা‌ড়ে ৩টা পর্যন্ত সা‌ড়ে ছয় ঘন্টায় অগ্রদূত বিদ‌্যা‌নি‌কেতন হাই স্কুল কে‌ন্দ্রের ছয় নম্বর ভোট ক‌ক্ষে ‌ভোট প‌ড়ে‌ছে মাত্র দু‌টি। এ বু‌থে ভোটার সংখ‌্যা ৪২৮টি। সকাল ৯টায় ভোট শুরুর পর বি‌কেল তিনটা ৩৩ মি‌নিট পর্যন্ত মাত্র দুজন ভোটার ভোট দেন।

অ‌ভিন্ন চিত্র দ‌নিয়া বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের চার নম্বর কে‌ন্দ্রে। সেখা‌নে এক নম্বর ম‌হিলা বু‌থে ছয় ঘণ্টায় ভোট প‌ড়ে‌ছে মাত্র তিন‌টি।

চার নম্বর কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং কর্মকর্তা আশরাফুল আলম জা‌নি‌য়ে‌ছেন, ছয়‌টি বু‌থে ভোটার সংখ‌্যা এক হাজার ৯৫১। বি‌কেল তিনটা পর্যন্ত ভোট প‌ড়েছে ১৭৭টি। যা মোট ভোটা‌রের ৯ শতাংশ।

অগ্রদূত বিদ‌্যা‌নি‌কেতন হাইস্কুল কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং কর্মকর্তা তানভীর মিথুন জা‌নি‌য়ে‌ছেন, বি‌কেল তিনটা পর্যন্ত তিন হাজার ৫০৪টি ভো‌টের ম‌ধ্যে প্রায় দেড়শ কাস্ট হ‌য়ে‌ছে।

অগ্রদূত বিদ‌্যা‌নি‌কেতন কে‌ন্দ্রে কথা হয় আওয়ামী লীগ প্রার্থীর এ‌জেন্ট হাসান ইমা‌মের স‌ঙ্গে। তার দা‌বি, ক‌রোনা আত‌ঙ্কে নারী ভোটাররা আস‌ছেন না। এ কার‌ণে ছয় নম্বর ম‌হিলা বু‌থে মাত্র দুটি ভোট প‌ড়ে‌ছে। পুরুষ বু‌থে ৪৩ ও ৪৮ ভোট প‌ড়ে‌ছে।

ঢাকা-৫ আসনে উপনির্বাচনে শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই আসনে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্‌ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। এ আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১