আজ বুধবার ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ




দেশে করোনায় সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

বাহাদুর ডেস্ক :

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত সাড়ে চার মাসে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে কম মৃত্যু ছিল ২৮ মে। ওইদিন ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া, নতুন করে ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪১১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ দশমিক ১৩ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭ দশমিক ৬৭ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১