আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৩, ২০২০, ৭:০০ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ৪৪ পরিবার পেলো দুর্যোগ সহনীয় ঘর

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ৪৪ অসহায় পরিবারের হাতে দুর্যোগ সহনীয় ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ব্যক্তিদের হাতে পাকা ঘরের এ চাবি তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১৯-২০ অর্থবছরে ৪৪টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নির্মিত ঘরের প্রতীকি চাবি মঙ্গলবার উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সোহাগী ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০