আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২০, ৯:২১ অপরাহ্ণ




অচিন্তপুর ইউনিয়ন কৃষক লীগ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে মোফাজ্জল হোসেনকে সংবর্ধনা

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার (৯অক্টোবর/২০২০) অচিন্তপুর ইউনিয়ন কৃষকলীগ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অচিন্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল হোসেন লিটনের। তিনি বলেন, মোফাজ্জল হোসেন খান আমাদের গৌরীপুরের গৌরব। আজ আমরা তার জন্য সারাদেশে সম্মানের আসন পাচ্ছি। আর তাই আসুন আমরা সকলেই একমত পোষণ করি যে, গৌরীপুরের মা মাটি ও মানুষের নেতা মোফাজ্জল হোসেন খানকে গৌরীপুরের নেতৃত্বদানে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহম্মদ কদ্দুছ। এ সময় বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভা কাউন্সিলর আব্দুল কাদির। তিনি বলেন, মোফাজ্জল হোসেন খান আমার ভাই, আমাদের সকলেরই ভাই। আমি আপনাদের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা দুর্দিনে আওয়ামী লীগের সেবা করেছেন। আপনারাই মুলত এ সম্মান পাওয়ার যোগ্য, আরো বক্তব্য রাখেন,অচিন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশিক নুরী, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, অচিন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু, গৌরীপুর উপজেলা যুবলীগ নেতা মাহবুব আলম নাঈম, জাকারিয়া হুসেন জাকির, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাকিনুর, অতিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হৃদয় হাসান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সকলের ভালোবাসায় সিক্ত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, আপনারা যেভাবে আমাকে সংবর্ধিত করছেন সত্যিকার অর্থে আমি এর যোগ্য নই। এটা আপনাদেরই প্রাপ্য। আমি আপনাদের একজন সেবকমাত্র। দোয়া করবেন যাতে সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি। আমি উপজেলা চেয়ারম্যান হয়ে নয়, আপনাদের মোফাজ্জল ভাই হয়েই থাকতে চাই। আপনারা সকলেই নির্বাচনের সময় আমার জন্য অনেক অনেক কষ্ট করেছেন। সেজন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আপনাদের সেবা করে সেই ঋণ শোধ করার একটু সুযোগ চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০