আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২০, ৬:৪৩ অপরাহ্ণ




তারাকান্দা থানার আইন শৃঙ্খলা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অফিসার ইনচার্জ আবুল খায়ের

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে ॥

ময়মনসিংহের তারাকান্দা থানায় তারাকান্দা থানার আইন শৃঙ্খলা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের।

জানা গেছে, ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে প্রায় ২০ কিঃমিঃ উত্তরে রাংসা নদীর তীর ঘেষে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশে মনোরম পরিবেশে তারাকান্দা থানা উপস্থিত। ময়মনসিংহ জেলার ১৩ তম থানার ২৩ তম অফিসার ইনচার্জ আবুল খায়ের এ বছর ১ জানুয়ারী যোগদান করেন। তিনি তারাকান্দা থানায় যোগদানের পর থেকে ১০ ইউনিয়নের আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। জমাজমি সংক্রান্ত ও স্বামীর স্ত্রীর মাঝে মনোমালিন্যের অভিযোগ পেলে উভয় পক্ষকে ডেকে এনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ মীমাংসার ব্যবস্থা করেন। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার আশংকা দেখা হওয়ার মাত্রই পুলিশি এ্যাকশানে নিরসন করেন। এ ছাড়া বাল্য বিয়ে, চুরি, ছিনতাই, মদ, জুয়া নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ দমনে জনসচেতনা সৃষ্টি করেন। হাইওয়ে পুলিশিং কার্যক্রমের তৎপরতা বৃদ্ধি করে সড়ক পথে ছিনতাই, ডাকাতি রোধ করতে অগ্রণি ভূমিকা গ্রহণ করেন। ফলে তারাকান্দা থানার ১০ ইউনিয়নের আইনশৃঙ্খলা ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। থানায় আগত সকল সেবাপ্রার্থীদের সমস্যার কথা ওসি নিজে গুরুত্বসহকারে শুনেন এবং আইনগতভাবে তৎক্ষনিক ব্যবস্থা নেন। তিনি একজন জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে সকলের নিকট পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ পর্যন্ত ১৩ টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনে ২টি, মাদক নিয়ন্ত্রণ আইনে ৪টি ও মারামারিসহ অন্যান্য সেকসনে ৭টি মামলা রুজু হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বিগত ৯ মাসে পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৭৫০ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, ৪০ লিটার চোলাইমদ, ৫ গ্রাম হিরোইন উদ্ধারসহ ৩০টি মামলায় ৩৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়াও ওয়ারেন্টভূক্ত ১০৭ জন আসামী, নিয়মিত মামলার ৩০৮ জন আসামী গ্রেপ্তার করেন। বিভিন্ন জুয়াড় আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১