আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২০, ১:১৪ অপরাহ্ণ




তারাকান্দায় ৫ সন্তানের জননীর চুল কেটে মাথা ন্যাড়া করার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে ।।
ময়মনসিংহের তারাকান্দায় ৫ সন্তানের জননীকে শারীরিক লাঞ্ছিত ও মাথার চুল কেটে জনসম্মুখে হেনস্থা করার অভিযোগে ২ যুবককে পুলিশ গতকাল বুধবার গ্রেপ্তার করেছে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি)আবুল খায়ের জানান, বুধবার উপজেলার  কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই  গ্রামের আনসার আলীর স্ত্রী আছমা খাতুন (৪০) এর ঘরে  তার সম্পর্কে ভাই ফুলপুর উপজেলার গুমগাও গ্রামের আইয়ুব আলী খানের পুত্র শাহীন মিয়া সাংসারিক প্রয়োজনে আসে। এতে প্রতিবেশী মিরু হোসেনের পুত্র কাসেম মিয়া (৪০) ও হোসেন মিয়া (৩০), মৃত  আঃ খালেকের  পুত্র শরাফ উদ্দিন (৩০), আঃ কাদিরের  পুত্র তোফায়েল (৩০) এবং নুর ইসলামের পুত্র শরিফ উদ্দিন (৩০) সহ অজ্ঞাত ৭/৮ জন অবৈধ সম্পর্ক সন্দেহে তাদের আটক করে গাছের সাথে বেধেঁ শারীরিক নির্যাতন করে এবং কেচি দিয়ে মাথার চুল কেটে মাথা ন্যাড়া করে জনসম্মুখে হেনস্তা করে।
নির্যাতিত আছমা খাতুন জানান, তার স্বামী আনসার আলী চট্টগ্রামে কর্মরত এবং বড় ২ কন্যা সন্তান ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী-র কাজে থাকার কারণে গৃহবধু পঙ্গুয়াই গ্রামে নিজ বাড়িতে অপর ৩ সন্তান নিয়ে পিত্রালয়ে বসবাস করে।।
এ ব্যাপারে ওই নির্যাতিত নারী আছমা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে বুধবার রাতে তারাকান্দা থানা মামলা করেছে। মামলা নং ১২(৯)২০২০ ধারা ৩৪২/৩২৩/ ৩২৬ দঃবিঃ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মফিজুল ইসলাম জানান, মামলা রুজুর সাথে সাথেই অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০