আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ




তারাকান্দার ইউপি নির্বাচনে আগাম হাওয়া বইছে : আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব, বিএনপি নিরব

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে ॥

ইউপি নির্বাচনের তফছিল ঘোষনা না হলেও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের আগাম নির্বাচনী হাওয়া বইছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশা তৃণমূল নেতাকর্মীসহ দলীয় হাই কমান্ড পর্যন্ত দৌড়ঝাপ শুরু করেছে।
সরেজমিন উপজেলার ৬নং ঢাকুয়া ইউনিয়ন ঘুরে জানা গেছে, এ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব হয়ে উঠেছে। দলীয় মনোনয়নের আশায় স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে হাই কমান্ড পর্যন্ত যোগাযোগ শুরু করেছে এবং ইউনিয়নের বিভিন্ন হাঁটবাজারে চেয়ারম্যান পদে প্রার্থীরা ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। অপর দিকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা নিরবে মাঠে প্রচারনা চালিয়ে যাচ্ছে।

একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, ঢাকুয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন, দুই বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন মন্ডল, গত নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল হোসেন তালুকদার, আওয়ামীলীগ নেতা মোঃ এনায়েত কবীর বি.এ (অনার্স) এম.এ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজল সরকার এবং বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস ছালাম সরকার, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা মোঃ শাহদাত হোসেন।
বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন মন্ডল বলেন, আমি ১৯৭৬ সন থেকে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছি। আশা করি দল আমাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে মনোনয়ন দিবে।

আওয়ামীলীগ নেতা এনায়েত কবীর বলেন, আমি গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দল মনোনয়ন না দেওয়া দলকে ভালোবেসে নির্বাচনে প্রার্থীতা থেকে ফিরে এসেছি। আশা করি দল আমাকে এবার মনোনয়ন দিবে। দলীয় নেতাকর্মীদের উপর আস্থা ও বিশ্বাস রেখে ইউনিয়ন ব্যাপী প্রচারনা চালিয়ে যাচ্ছি এবং অসহায় মানুষের কল্যানে নিজের সাধ্যমত কাজ করছি। একাধিক ভোটাররা জানান, এনায়েত কবীর আওয়ামীলীগের মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১