আজ বৃহস্পতিবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২০, ৯:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে এক সঙ্গে চিরনিদ্রায় শায়িত হলেন পিতা-পুত্র!

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৬ আগস্ট/২০২০) এক সঙ্গে চিরনিন্দ্রায় শায়িত হলেন শফিকুল ইসলাম (৩৫) ও তার পুত্র ছাত্র মুসায়েব সামান আম্মার (১০)। পিতা-পুত্রের বিদ্যাপীঠ ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ হাজারো জনতা অংশ নেন। নিজবাড়ির পাশে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

বুধবার (৫ আগস্ট/২০২০) সকাল ৬টায় ৪র্থ শ্রেণির ছাত্র মুসায়েব সামান আম্মার ও ৩য় শ্রেণির ছাত্র মোঃ জিল জাওয়ান জিবাবীকে এ দু’পুত্র কে নিয়ে শফিক উচিতপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। ময়মনসিংহ থেকে আসা ওস্তাদ মাওলানা মোঃ মাহফুজুর রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে এ আনন্দভ্রমনে অংশ নেন। শফিকুল ইসলাম ধোপাজাঙ্গালিয়ার দু’মাদরাসার মোহতামিম। আবুল কালাম আজাদের ২ ছেলে ও ২ কন্যার মধ্যে ছিলো বড় পুত্র।

নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানি ঘটে। লাশের সারিতে শায়িত বাবা শফিকুল ইসলাম ও পুত্র মুসায়েব সামান আম্মার। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনে হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রাণহানির নিশ্চিত করেছেন ওসি রমিজুল হক।
ওইদিন রাত ১০টার দিকে পিকআপে পিতা-পুত্রের লাশ বাড়িতে আসে। পিতা-পুত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়। বারবার মুর্ছা যান তার বাবা আবুল কালাম আজাদ। তিনি আক্ষেপ করে বলেন, আমার ছেলে আমার জানাযা দিবে, সেই আশায় হাফেজ মাওলানা পড়িয়েছি। এ আশা কেড়ে নিলো উচিতপুরের উত্তাল ঢেউ।

অপরদিকে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার জন্য রাতেই ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। তিনি এ সময়, পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় পরিবারের হাতে ৪০হাজার টাকার অনুদান তুলে দেন। পানিতে শিশুদের সতর্ক রাখতে ও করোনাকালীন এ সময়ে আনন্দভ্রমণে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানান।

উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, এ মৃত্যুর সংবাদে পুরো উপজেলায় শোকবহ হয়ে উঠেছে। অনাকাঙ্খিত এ মৃত্যু শুধু পরিবার নয়, এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। দু’মাদরাসার শত শত শিক্ষার্থীদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১