আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২০, ৮:০৪ অপরাহ্ণ




‘কোরবানীর পশু পরিবহনের পরিকল্পনা নিয়েছে রেলওয়ে’

বাহাদুর ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবাণীর পশু পরিবহনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলপথ মন্ত্রী আজ মঙ্গলবার রেলভবনে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোন দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, গাইবান্ধা বা পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে।

আগ্রহী ব্যবসায়ীগণকে রেলওয়ের কন্টোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের সুবিধার্থে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই আম ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় পরিবহন করতে পারছে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান উপস্থিত ছিলেন। বাসস

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১