আজ রবিবার ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২০, ৮:১৬ অপরাহ্ণ




কোতোয়ালী পুলিশের অভিযান গণধর্ষণ মামলার মূল আসামী সুমন গ্রেফতার : আদালতে স্বিকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার মূলহোতা ও প্রধান আসামী সুমনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমনকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। সুমন ঘটনার সাথে তার এবং অন্যান্যদের জড়িত থাকার কথা আদালতে স্বিকার করেছে।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান জানান, গত এপ্রিল মাসে গৌরীপুর এলাকার অনেকটা মানষিক ভারসাম্যহীন যুবতিকে ফুসলিয়ে বেড়ানোর কথা বলে কৌশলে জেলা সদরের দাপুনিয়া এলাকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে নরপিচাশরা। এ ঘটনায় ধর্র্ষিতার মা বাদি হয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৩৮(৪)২০ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(৩) ধারায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (কমিউনিটি পুলিশিং) উজ্জল কান্তি সরকার বলেন, মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন এই নারী গণধর্ষণের ঘটনায় চারজনকে আসামী করে মামলা হয়েছে। এর আগে মামলায় অভিযুক্ত হামিদুল, লাবলু, রিগানকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার মূলহোতা সুমনকে গ্রেফতারে একাদিক সোর্স নিয়োগ করে কয়েকদফা অভিযান চালানো হলেও সুমন কৌশলে পালিয়ে যায়। শুক্রবার আবারো অভিযান পরিচালনা করে শষ্যমালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমনকে আদালতে পাঠানো হয়েছে। সুমন ধর্ষণের দায় স্বিকারসহ অন্যান্যদের জড়িত থাকার কথা স্বিকার করে। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, গণধর্ষণ মামলার মূলহোতা সুমন গ্রেফতার এবং আদালতে দায় স্বিকার করার মধ্য দিয়ে এই মামলাটি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আরো একধাপ এগিয়ে গেল।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১