আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২০, ১২:০৯ অপরাহ্ণ




৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা হতে পারে বিকালে

বাহাদুর ডেস্ক

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার ফল তৈরির সব কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) জরুরি সভা ডাকা হয়েছে। সভায় অনুমোদন হলে বিকালে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন। তিনি মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, আজ ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার চেষ্টা চলছে। এ জন্য বিকাল ৩টায় পিএসসি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় চেয়ারম্যান স্যারের সভাপতিত্বে পিএসসির সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সভায় ৩৮তম বিসিএসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তাব তোলা হবে। প্রস্তাব অনুমোদন হলে বিকালের মধ্যে এ ফল প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের ফল পিএসএসির ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ প্রার্থী।

৩৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা ছিল। তবে আরও ১৩৬ জন বেশি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয় পরে। এতে করে এবার সব মিলিয়ে ২ হাজার ১৬০ জন নিয়োগ পাচ্ছেন।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১