আজ বুধবার ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ১১, ২০২০, ৭:২৩ অপরাহ্ণ




মোবাইলে কথা বলার ওপর কর বাড়লো

বাহাদুর ডেস্ক :

২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটা বাংলাদেশের ৪৯ তম বাজেট। তবে অন্য সব বাজেটের থেকে এবারের বাজেট নানা কারণেই কিছুটা ভিন্ন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কাঁপছে পুরো বিশ্ব। ভেঙ্গে পড়েছে বিশ্বের উন্নত সব দেশের স্বাস্থ্যখাতও। তাই সঙ্গত কারণেই এবার স্বাস্থ্যখাতে দেশের বাজেট বাড়বে। তবে বেশকিছু পণ্যের ওপর সরকার কর আরোপ করছে আগের চেয়েও বেশি। এবারের বাজেটেও মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার। শুল্ক আগের বারের চেয়ে ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা গত বছরও একই হারে বাড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার ( ১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০–২১ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, এতে নতুন করে এই কর বাড়ানো হয়। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে গ্রাহকের ওপর সেই চাপ বাড়ানো হবে।

নতুন এই কর আরোপের কারণে মোট কর দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। কারণ সরকারের ১৫ শতাংশ করের সাথে সারচার্জ ১ শতাংশ। মোবাইলের এই কর আরোপের ফলে এখন থেকে কোন গ্রাহক ১০০ টাকা মোবাইলে রিচার্জ করলে ২৫ টাকার বেশি সরকারের খাতে চলে যাবে। এতদিন যা ছিলো ২২ টাকার মতো। এই করারোপের ফলে সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়বে।

এনবিআর ও মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল সেবার ওপর ১ শতাংশ সারচার্জ আরোপ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে আরোপ হয় ১৫ শতাংশ হারে ভ্যাট ও ৩ শতাংশ সম্পূরক শুল্ক। ২০১৬-১৭ অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করা হয়। আর চলতি ২০১৯-২০ অর্থবছরে সম্পূরক শুল্ক আরও বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১