আজ বুধবার ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ১, ২০২০, ১:৪৩ অপরাহ্ণ




বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

বাহাদুর ডেস্ক :

বাসভাড়া বৃদ্ধি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব হাইকোর্টে রিটটি করেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করে। সেতু মন্ত্রণালয় বাস ও মিনিবাসে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রিটকারী আইনজীবী হুমায়ন কবির বলেন,রিট আবেদন বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

আবেদনে বলা হয়েছে, গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্তের মানুষ যাতায়াত করেন। দেশের এই ক্রান্তিলগ্নে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি যুক্তিযুক্ত হয়নি।

অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাস পরিস্থিতিতে যৌক্তিকভাবে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিআরটিএ যে প্রস্তাব দিয়েছে তার থেকে কমিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে সোমবার সকালে মন্ত্রণালয়কে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১