আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২০, ১১:০০ অপরাহ্ণ




ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেফতার করায় নিন্দা ও মুক্তির দাবি

নরসিংদী প্রতিনিধি :

ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে তিন সাংবাদিককে গ্রেফতার করায় নিন্দা ও মুক্তির দাবি জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া তিন সাংবাদিক হলেন, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৬৫), প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)।

গত বৃহস্পতিবার রাতে পলাশের ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম পলাশ থানায় ওই তিন সাংবাদিককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে ওই রাতেই তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি একটি প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলে তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ ও তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার করার অভিযোগে মামলাটি করেন পুলিশের ওই দারোগা।

প্রতিবাদে গতকাল শনিবার (১ মে) নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মোস্তফা কামাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, এটিএন বাংলার বেনজির আহমেদ বেনু, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামালসহ স্থানীয় সাংবাদিকরা অবিলম্বে গ্রেফতারকৃত তিন সাংবাদিককে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। মুক্তি না দিলে বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়া দেন সাংবাদিকরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১