আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
||
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ




ময়মনসিংহের দিঘারকান্দায় পরিবহনে চাঁদাবাজিকালে ডিবির হাতে গ্রেফতার ৬

এমএ আজিজ, প্রধান প্রতিবেদক , ময়মনসিংহ :
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পরিবহনে চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। মহাসড়কের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে পরিবহন থেকে চাদা আদায়কালে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, আঃ মান্নান, বাবু, শফিকুল ইসলাম রাজা, মানিক মিয়া, নাহিদ মিয়া ও ইউনুস আলি।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, উদ্ভুত করোনার ভয়াবহ পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা পায়ে হেটেই পেটের তাগিদে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। অনেকেই অনেক পথ হেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে ছোট ছোট যানবাহন, পিকআপ, ভ্যানসহ নানা যানবাহনে তাদের গন্তব্যে যেতে অবস্থান করছে। এমন অপেক্ষার পালা দীঘ এবং অসংখ্য শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের। আর এ সুযোগে এক শ্রেনীর সুবিধাবাদীরা গার্মেন্টস কর্মীদের বিভিন্ন যানবাহনযোগে ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। করোনার দূযোগময় মুহুতেও এ ধরণের চাদাবাজির ঘটনা ময়মনসিংহের দক্ষ ও দায়িত্বশীল চৌকুস পুলিশ সুপার আহমার উজ্জামান অবগত হলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে উক্ত চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ দেয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনা ও নির্দেশে ডিবির দক্ষ এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম বৃহস্প্রতিবার ছদ্মবেশ ধারন করে মহাসড়কের দিঘারকান্দা বাইপাস মোড়ে পরিবহন থেকে চাঁদা আদায় করাকালে ৬ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠিয়ে দিবে বলে গাড়ীর চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। পরিবহন থেকে চাঁদা আদায়কালে গ্রেফতারকৃতরা দিঘারকান্দার আঃ মান্নান, মোঃ বাবু, শফিকুল ইসলাম রাজা, নাহিদ মিয়া, মানিক মিয়া ও ইউনুস আলী। ডিবির ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১