মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি : ছবি : ইজাজ আহমেদ মিলন
ময়মনসিংহের গৌরীপুর বাসস্টেশন ও সিএনজি স্টেশনে রোববার (২৬ এপ্রিল/২০২০) সকালে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম শত শত যাত্রী ছুটে আসেন। প্রত্যেকের মুখে ছিলো গন্তব্যে পৌঁছার জন্য উৎকন্ঠা আর শংকা। গার্মেন্টকর্মী মইলাকান্দার নুরুল ইসলাম (৪০), আবু বক্কর (২৮) জানান, চট্টগ্রামে তাদের ফ্যাক্টরী বলেছে, আজকের মধ্যে (রোববার) পৌঁছতে হবে। কোন পরিবহন নেই। ১২জনে ৩৬হাজার টাকা দিয়ে মাইক্রোবাস রির্জাভ করেছেন। এখন প্রশাসনের অনুমতি না মেলায় যাত্রা নিয়ে শংকায় রয়েছেন। এদিকে ঢাকাগামী অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জের আবু হানিফ (৪০), তার স্ত্রী রেজিয়া খাতুন (৩০), দুই কন্যা সন্তানকে নিয়ে উৎকন্ঠা বেড়িয়েছেন। ময়মনসিংহ পর্যন্ত ব্যাটারি চালিত অটোতে যাচ্ছেন। এরপরে কিভাবে গাজীপুর যাবেন তা জানেন, অনিশ্চিত।
এদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর ও কলতাপাড়ায় দেখা যায় অনুরূপচিত্র। মাহেন্দ্র, অটোরিকশা, সিএনজি যে যা পাচ্ছেন, তা নিয়ে ছুটছেন গন্তব্যে। কথা হয় ডৌহাখলা ইউনিয়নের খদিম ডৌহাখলা নুরজ্জামানের সঙ্গে। তিনি জানান, করোনা আমাদের নিয়ে রঙ করছে, স্ত্রী-সন্তান নিয়ে একবার গেছি, আবার আইসি, এখন যাচ্ছি। গার্মেন্ট কর্মী রেজিয়া খাতুন জানান, স্বামী নেই, দুই কন্যাকে নিয়ে বিড়ম্বনার শেষ নেই!