আজ রবিবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ৩:৫৫ অপরাহ্ণ




গাজীপুরে পুলিশের ৩২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক :

গাজীপুর জেলায় সোমবার পর্যন্ত কর্মকর্তাসহ ৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাজীপুর মহানগরীর গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারসহ ২৫ জন এবং বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানার সদস্য।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিবেদন থেকে জানা যায় গাছা থানায় নতুন করে ২০ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। কয়েকদিন আগে ওই থানার আরো ৫ জনের মধ্যে করোনা সংক্রমণ পজেটিভ ধরা পড়ে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, গত ১৩ এপ্রিল গাছা থানার এক এসআই প্রথম করোনায় আক্রান্ত হন। তিনি যাদের সংস্পর্শে ছিলেন এমন আরো কয়েকজনের নমুনা পরীক্ষা করে এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ও পুলিশের আরো দুই সদস্য এবং থানার বাবুর্চির করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল ওই থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সোমবার ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাছা থানার ২৫ পুলিশ সদস্য করোনায় আক্রানত হল। গাছা থানার আরো ৪২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

এছাড়া জেলা পুলিশের কালীগঞ্জ থানার ৭ পুলিশ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। ওই থানার আরো কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে যাদের রিপোর্ট সোমবার রাতেও আসেনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১