আজ রবিবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১০, ২০২০, ৬:৪০ অপরাহ্ণ




ঢাকা ছাড়লেন ১২৩ জার্মান নাগরিক

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা ছাড়লেন বাংলাদেশে অবস্থানরত ১২৩ জার্মান নাগরিক। ফ্লাইটে বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।

শুক্রবার দুপুর ১টা ৪৩ মিনিটে কনডর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ডিই-৬৯৩) জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ফ্লাইট ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে দেয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১