আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১১, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
oplus_18




গৌরীপুরে ঐতিহ্যবাহী ‘রাখের উপবাস’ ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব

শত শত ভক্তের প্রদীপ ও ধুপ জ¦ালিয়ে ময়মনিসংহের গৌরীপুরে মঙ্গলবার (১১ নভেম্বর/২৫) ঐতিহ্যবাহী ‘রাখের উপবাস’ ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উদযাপিত হয়েছে। কালিখলাস্থ লোকনাথের মন্দিরে ভক্তরা ঈশ্বরের নিকট প্রার্থনা করেন।
কালিখনা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানায়, বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি কামনায় বিশ্বে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার পালন করে ‘কার্তিক ব্রত’ বা ‘রাখের উপবাস’। অনেকে আবার ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্বলন’ উৎসব নামেও জানেন।
মন্দির কমিটির সভাপতি অজিদ মোদক জানান, বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রতিবছর এ উৎসবের নিয়মিত আয়োজন করা হয়। উপজেলা ও জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা প্রদীপ হাতে এখানে এসে জড়ো হন। আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী অর্চনা রানী সরকার জানায়, আমার খুব ভালো লাগছে। প্রদীপ জ¦ালিয়ে ঈশ্বরের নিকট মঙ্গলময় জীবন কামনা করেছি। এখন জলে ভাসিয়ে উৎসবের পূর্ণতার জন্য এসেছি।
গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ বলেন, প্রতিনিয়ত মানুষের অমঙ্গল এসে হাজির হয়, সেগুলো থেকে মুক্তি ও রক্ষার জন্য আজকের এই প্রদীপ উৎসবে অংশ নিয়েছি। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নিয়তি রানী দাস জানায়, সন্তানদের নিয়ে এসেছি। উৎসবে এসে খুব ভালো লেগেছে। চারদিকে ধুপের ধোঁয়া ও প্রদীপের আলোয় এক স্বর্গীয় অনুভূতি হয় আমাদের মতো ভক্তদের প্রাণে প্রাণে।
জানা যায়- প্রাণঘাতী রোগ কলেরা-বসন্তের হাত থেকে বাঁচার জন্য কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ-ধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ। সেই থেকে বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে ও আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথ অনুসারী ও ভক্তরা পালন করে থাকেন ‘রাখের উপবাস’।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১