আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৬, ২০২০, ৪:১০ অপরাহ্ণ




করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে গরমিল!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার দেয়া তথ্যে গরমিল পাওয়া গেছে। তবে নাম বিভ্রাটের কারণে এই গরমিল হয়েছে বলে জানা গেছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন।

সে হিসাবে করোনায় মোট ১৩ জনের মৃত্যু ও ১১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

পরে বিকালে করোনা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে আসে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সেখানে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ও নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

মৃতের সংখ্যা নিয়ে গরমিলের কারণ জানতে চাইলে সাংবাদিকদের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, নাম বিভ্রাটের কারণে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া মৃতের সংখ্যায় গরমিল হয়েছে।

ফলে আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১২৩ জন। আর মৃতের সংখ্যা ১২ জন।

ব্রিফিংয়ে আইইডিসিআর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ১২৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা হলেন ৬৪ জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১