আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৪, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ




ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক Icon

ফেসবুকে প্রেমের পর বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন শি জিং ইউ নামে এক যুবক।

রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে প্রেমিকা বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন তিনি। আদালতে উপস্থিত হয়ে বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং ইউ।

শনিবার রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিং ইউ। সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান তিনি।

জানা যায়, ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের পিঁড়িতে বসবেন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ। প্রেমিক শি জিং ইউ (২৮) চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে।

প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, বৃষ্টি খাতুনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন।

কুষ্টিয়া আদালত চত্বরে চীনা ওই যুবককে হাসিখুশি দেখা গেছে। এ সময় তার সঙ্গে থাকা বৃষ্টির পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক বলেন, চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেনতারা দ্রুত বিয়ে করবেন

 

 

আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১