আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২২, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ




জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে আসার পথে \ গৌরীপুরে জুলাই শহীদের বাবা-ভাই লাঞ্চিত, ফেরাতে গিয়ে ছাত্রদলের সাংগঠনিক আহত!

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে জুলাই
গণঅভ্যূত্থানের অনুষ্ঠানে আসার পথে রোববার (২০ জুলাই/২৫) ২০২৪’র
২০জুলাই শহীদ জোবায়ের আহমেদের বাবা মো. আনোয়ার উদ্দিনকে লাঞ্চি ও
শহীদের ভাই মো. কাউসারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময়
কাউসারকে ফেরাতে গিয়ে আহত হন ডৌহাখলা ছাত্রদলের সাংগঠনিক
সম্পাদক বিল্লাল আহাম্মেদ।
এ প্রসঙ্গে কাউসার জানায়, জিয়া চত্বরে বসে ৪/৫দিন আগে মোবাইলে
গেইম খেলছিলাম। এ সময় ২/৩জন এসে আমার সাথে দুর্ব্যবহার করে। তাদের
একজনকে গত শুক্রবার গোবিন্দপুর বাজারে পাই। তখন তাকে বললাম, ওইদিন শুধু
শুধু আমার সাথে এমন খারাপ আচরণ করা কি ঠিক হলো। এ জিজ্ঞাসাবাদের
ঘটনাকে কেন্দ্র করে রোববার উপজেলা প্রশাসনের আমন্ত্রণে জুলাই
পুনর্জাগরণ অনুষ্ঠানে আসার পথে ৫জনে ধরে আমাকে চর-থাপ্পড় মারে ও পরনে
থাকা শার্ট ছিঁড়ে ফেলে। তখন বাবাকে কল দেই। বাবা সেখানে যাওয়ার পর
বাবাকেও মারতে আসে। এ আমি বাঁধা দিলে আমাকে আবারও মারধর করে।
আমাদেরকে ফেরাতে গেলে ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক
সম্পাদক জুলাইযোদ্ধা বিল্লাল আহাম্মেদের ওপরেও হামলা করে। এতে তার মাথা
ফেটে যায়। তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা
দেয়া হয়। শহীদ জোবায়ের আহমেদের বাবা আনোয়ার উদ্দিন জানান, সাবেক
উপজেলা চেয়ারমান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের ছোট ভাই শিপন
আহাম্মেদকে আমি কল দেই। আমার কল পেয়ে তার ছোট ভাই কার্জন
ঘটনাস্থলে আসে। ফিরাতে গেলে তাকেও কিলঘুষি মারে। সে হামলায় জড়িত
ছিলো না।
এ দিকে মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন নিয়ে জুলাইযোদ্ধা বিল্লাল হোসেন ও
শহিদ জোবায়েরের ভাই কাউসারকে নিয়ে জুলাইযোদ্ধারা ‘শহীদ পরিবার ও
জুলাইযোদ্ধার ওপর হামলা কেনো- বিচার চাই, বিচার চাই’ ¯েøাগান দিয়ে
উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে প্রবেশ করেন।
এ সময় তাদের সাথে উপজেলা পাবলিক হলে থাকা জুলাইযোদ্ধা ও শহীদ
পরিবারের সদস্যরাও বিক্ষিপ্ত হয়ে উঠেন। এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য

সচিব মনিরুজ্জামান মানিক বলেন, শহীদ পরিবারের ওপর হামলা, এটা অত্যন্ত
দুঃখজনক। তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এপ্রসঙ্গে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল
বলেন, ২৪’র ২০জুলাইয়ের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই সেদিনের রক্তাক্ত
পরিবারের মাঝে আবারও রক্তের দাগ, তা শুকানোর আগে সর্বোচ্চ ২৪ঘন্টার
মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন,
এখন পর্যন্ত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১