আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাসস || ঢাকা
  • প্রকাশিত সময় : জুন, ২৪, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ




ইরান ও ইসরাইলকে ‘রাজনৈতিক সমাধান’ খুঁজতে আহ্বান চীনের

চীন মঙ্গলবার ইরান ও ইসরাইলকে তাদের সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ খুঁজতে আহ্বান জানিয়েছে। ইসরাইল জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীনা সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। দুই চিরশত্রুর মধ্যে যুদ্ধের দ্বাদশ দিনে উভয় পক্ষকে ‘এটি লঙ্ঘন না করার’ আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরাইল জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘দ্বৈত অস্তিত্বের হুমকি’ দূর হওয়ার পর তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরাইল সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

এদিকে চীন বলেছে, তারা আশা করছে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি সম্পন্ন করা যাবে।

জিয়াকুন আরও বলেন, ‘ঘটনাবলি প্রমাণ করেছে সামরিক উপায়ে শান্তি আনা সম্ভব নয়। সংলাপ ও আলোচনাই সমস্যা সমাধানের সঠিক পথ।’

তিনি বলেন, ‘চীনা পক্ষ মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় অবদান রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে ইচ্ছুক।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১