আজ শনিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১১, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ




গৌরীপুরে চামড়া’র বাজারে ধস!

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৭ জুন/২০২৫) ঈদ উল আজহায় প্রধান আকর্ষণ ছিলো ত্যাগের মহিমায় পশু কুরবানী। তবে সেই কুরবাণী পশুর চামড়ার বাজারে ছিলো না ট্যানারি শিল্পের কোনো প্রতিনিধি ও বেপারী (মহাজন)। ফলে ফরিয়া ও চামড়া বিক্রি করতে আসা সাধারণ মানুষ চামড়া নিয়ে বিপাকে পড়েন। চামড়ার বাজারমূল্যেও ধস নামে। শ্যামগঞ্জের জয়নাল আবেদিন জানান, ৪লাখ ২৮হাজার টাকার ষাঁড়ের চামড়া বিক্রি হয়েছে ৪শ ৭০টাকা। গজন্দর গ্রামের মোস্তফা আহাম্মদ জানান, ১৯হাজার টাকা মূল্যের খাসির চামড়া ১০টাকায় বিক্রি করেছেন। বিভিন্ন মাদরাসা থেকে সংগৃহিত ৫২টি খাসির চামড়া বিক্রি হয়েছে ৫২০টাকা। সতিশা গ্রামের আমজাত আলী জানান, ২৯টি ষাঁড়ের চামড়া নিয়ে এসেছেন। এরমধ্যে ৩লাখ টাকার ষাঁড়ের চামড়াও রয়েছে। বাজারের এসেছেন দুই ঘন্টা হলে গেলো এখন পর্যন্ত কোনো পাইকার দাম বলেনি। গাজীপুরের আব্দুস সবুর বলেন, চামড়ার একটা বেল্টের দাম ৮ হাজার থেকে ৩হাজার টাকা। জুতা ২হাজার টাকার নিচে নাই। শুধু নাই, গরীবের আনা চামড়ার দাম! কোনাপাড়া গ্রামের আবুল হাসিম জানান, ২লাখ ২০হাজার টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র সাড়ে ৪শ টাকা। পুর্বদাপুনিয়ার আহাম্মদ আলী জানান, ২৮হাজার টাকা মূল্যের খাসি। শখ করে সবাই ‘বাহাদুর’ নামে ডাকত। তার চামড়া বিক্রি করলাম ২০টাকা। হাটশিরার আব্দুল্লাহ আল নুরী জানান, ১৯হাজার টাকা মূল্যের খাসির চামড়া ৩০টাকায় বিক্রি হয়েছে। বোকাইনগর ইউনিয়নের আব্দুর রাজ্জাক জানান, ১লাখ ৭৮হাজার টাকা মূল্যের রাজধলা নামক ষাঁড়ের চামড়া তিনি বিক্রি করেছেন মাত্র ৪শ টাকায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১