আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৫, ১:০১ পূর্বাহ্ণ




নানা আয়োজনে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়

ময়মনসিংহে নানা আয়োজনে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সোমবার সকাল ৮টায় নগরীর রাম বাবু রোড এলাকা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ নগরীর উমেদ আলী মাঠে বৈশাখী মেলা বসেছে।

প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ব্রহ্মপুত্র পার সংলগ্ন শিল্পাচার্য জয়নুল পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভাগীয় কমিশনার আখতার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

এদিকে, সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব সদস্যদের পদযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রেসক্লাব কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে ক্লাব মিলনায়তনে পদযাত্রায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

এ ছাড়া দিনব্যাপী সরকারি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০