আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ




খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির অভিযোগ : গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পেয়ে সুবিধাভোগীদের বিক্ষোভ!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকায় মঙ্গলবার (১ অক্টোবর/২৪) খাদ্যবান্ধব কর্মসূচির চাল বঞ্চিত সুবিধাভোগীরা বিক্ষোভ মিছিল করে। তারা অভিযোগ করেন, ডিলার তাদের চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, ঘটনাস্থলে খাদ্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবুহেনা মোস্তফা কামাল যুগান্তরকে জানান, তিনি ৫৪৭জনের জন্য ১৬হাজার ৪১০ কেজি চাল বরাদ্দ পান। এরমধ্যে ৫০ জনের চাল খাদ্য গুদামে রয়েছে। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, ডিলারের অনুকূলে ৫৪৭জনের প্রত্যেককে ৩০ কেজি চালের ৫৪৭বস্তা চালেই প্রদান করা হয়েছে। গুদামে তার কোনো চাল নেই। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, ডিলার তার দোকানে ৪৪৭বস্তা চাল এনেছেন। চাল বঞ্চিত মো. কামাল মিয়া (কার্ড নং ১৮৭০), মো. তারা মিয়া (কার্ড নং ১৮৮৪), মো. আবুল কালাম (কার্ড নং ২২৪৪) জানায়, গতকাল সোমনার এসেও আমরা ঘুরে গেছি, চাল পাইনি। দারিয়াপুর গ্রামের মোছা. লালবানু (কার্ড ১৯৮৪) জানায়, সকাল ৮টায় আসতে বলেছে, সকাল থেকে এখন বিকাল সাড়ে ৪টা বাজে, চাল দেয়নি। দু’শ টাকা নিয়ে যেতে বলে চালের ডিলার। চাল না নিয়ে আমি যাবো না। টাঙাটিপাড়ার আব্দুর রেজ্জাক মিয়া জানান, আগে বলেছে চাল নেই, এখন বলে গুদামে আছে, আবার বলে দু’শ করে করে নিয়ে যেতে। ভাইতাবাজি শুরু করেছে ডিলার। নাহড়া গ্রামের মোছা. আনোয়ারা জানায়, আমাদের চাল ডিলারের ঘরে নেই, কার্ড আছে-তাহলে চাল গেলো কোথায়? এলাকাবাসী অভিযোগ করেন ডিলার ১০০জন কার্ডধারীর ৩হাজার কেজি চাল কালো বাজারে বিক্রি করে দিয়েছেন। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খাদ্যগুদামের সহকারী খাদ্য পরিদর্শক ফারুক আহমেদ জানান, ডিলার গুদাম থেকে ৫৪৭বস্তা চাল নিয়েছেন। তার গোডাউনেও সেই চালের বস্তা ছিলো। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে আছি। কোনো অনিয়ম বা দুর্নীতি অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। তদন্ত কাজ চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১