আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খানকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর/২০২৪) রাতে ময়মনসিংহের শিববাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর/২০২৪) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ২০জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজারে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের বিপ্লব হাসান, মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব হত্যাকাÐের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলাটি দায়ের করেন কৃষকদল নেতা আবুল কাসেম।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. শহিদুল ইসলাম আরও জানান, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করার জন্য ৫দিনের আবেদন করে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়। মোফাজ্জল হোসেন খানের পরিবারের দাবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলতাপাড়ার ঘটনার দিন তিনি গৌরীপুরেই ছিলেন না। হত্যাকাÐের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২০ জুলাই গৌরীপুরের কলতাবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। তাঁরা হলেন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান (২০), রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মাওলানা আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব (২০) ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জোবায়ের আহমেদ (২১)।
এ দিকে তিন তরুণ নিহতের ঘটনায় গত ২২ জুলাই গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে প্রথম মামলা দায়ের করেন। এরপরে একই ঘটনায় ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আবদুর রহিম আকন্দ ও কৃষক দলের নেতা আবুল কাশেম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলা দুটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়। মামলাগুলো তদন্ত করছে ডিবি পুলিশ। তিন তরুণ নিহতের ঘটনায় প্রথম আসামি হিসেবে গ্রেফতার হলেন মো. মোফাজ্জল হোসেন খান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১