আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২০, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ




গৌরীপুরে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীনকে অপসারণ ও দুর্নীতির শাস্তির দাবিতে মঙ্গলবার (২০ আগস্ট/২০২৪) ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণভিত্তিহীন। আমি নিয়মিত ইউনিয়ন পরিষদের উপস্থিত হয়ে সর্বস্তরের সেবা প্রদান করে আসছি। চেয়ারম্যানের অপসারণের দাবিতে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের মেম্বার মো. চুন্নু মিয়া, মো. ইছহাক উদ্দিন, মো. বদর উদ্দিন, গাজীবুর রহমান, মো. কামাল হোসেন, মো. আব্দুর রহিম, মো. আব্দুল হেলিম, ফারুক মিয়া, মো. শাহবুদ্দিন, নুরুন্নাহার, শিরিন শারমিন, কুলসুম বেগম, সাবেক ইউপি মেম্বার মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, মো. আবুল বাশার, মো. হারুন সরকার, মো. বাক্কী, মো. আজিজুল হক, মো. মামুন মিয়া প্রমুখ।

অপরদিকে সোমবার (১৯ আগস্ট/২০২৪) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলীর অপসারণ ও দুর্নীতি-অনিয়মের জন্য শাস্তির দাবিতে ইউনিয়ন পরিষদের মেম্বার ও সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল বের করে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী জানান, আমি নিয়মিত সেবা প্রদান করে আসছি। দুর্নীতির অভিযোগ সত্য নয়।
অপসারণ ও শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রেজাউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আব্দুর রেজ্জাক, আবুবক্কর সিদ্দিক, মো. শহিদুল্লাহ, ওয়াসিম আকন্দ, মোনায়েম খাঁ, আনোয়ার হোসেন, আবুল কাসেম, রেজিয়া খাতুন, শিউলী আক্তার পান্না, নারগিস আক্তার প্রমুখ।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১