ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৮ আগস্ট/২০২৪) সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে সাধারণ শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট ও বিএনসিসি’র ক্যাডেটরা। তাদের এ কাজের ভূয়সী প্রশংসা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
এ কাজে অংশ নেন স্কাউটের মো. শিমুল মিয়া, মারিয়া জাহান, রুমা আক্তার, জান্নাতুল রিমা, সজিবুল ইসলাম, মুনতাসির রহমান মাসুম, এহসানুল হক জারিফ, অন্তরা দাস, শেখ মো. সাফায়েত উল্লাহ, আহনাফ রশিদ তনয়, রাকিবুল ইসলাম শান্ত, মো. ছোটন, সানি, হিমা, জাহাঙ্গীর আলম জয়, তরিকুল ইসলাম, আজমেরী সুলতানা সায়মা, হাদিয়া সুলতানা মিতু, ইফতেখার আহাম্মেদ প্রমুখ।
