আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ




কাবিংয়ে দেশ সেরা আদিবকে গৌরীপুরে সংবর্ধনা!

‘যথাসাধ্য চেষ্টা করিবো’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাবিং কার্যক্রম, মানবিক, সামাজিক ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহের গৌরীপুরের স্বজন গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহমিন ইসলাম আদিব। দেশসেরা কাবিং নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোমনাথ সাহা তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন। একই সময়ে সেরা ইউনিট লিডার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজিব আহমেদকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, মো. আবু রায়হান, নাজমা খাতুন, ফারহানা ফেরদৌসী, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সূরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চাকী।

আদিব গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশে ক্ষুদে সক্রিয় স্বজন ও তার মা ইসরাত জাহান লাকী গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক। আদিব স্বজন সমাবেশের কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়। আদিবকে যুগান্তর স্বজন সমাবেশ, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রæপ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার উদ্যোগে পৃথকভাবে সংবর্ধিক করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১